Posts

Showing posts with the label poem

জীবনের গান

আমায় দগ্ধ করতে পারো, আমি সোনা, হব আরও খাঁটি। আমায় ফেলার চেষ্টা করো? আমি বৃক্ষ, আঁকড়ে ধরব মাটি! আমায় উপড়ে ফেলতে করো!  আমি রম্ভার মতন আরও ছড়াবো। আমার পতিত করতে পারো, আমি ধুলো ঝেড়ে উঠে দাঁড়াবো। আমি মেঘপুঞ্জে মিশে গিয়ে প্রবল বজ্রপাত নিয়ে এসে কাঁপাব আমায় মারার চেষ্টা করো! আমি শত কৈ মাছ হয়ে লাফাবো আমি তেলাপোকার মতন শত শত শত পরমাণুস্ত্রেও বাঁচিব। তোমার ঐ মরুতেও আমি আশিন-ভাদু, শ্রাবণ হয়ে নাচিব আমি হেরে গেলেও জিতব; জিতে গেলে তো জিতবই বটে আমি জীবন মৃত্যু তরিব, জেতা-হারা গাইব জগৎ পটে।

পদধ্বনি!

Image
পদধ্বনি! পদধ্বনি!  ঐ শুনি কার শুভ পদধ্বনি? কে তিনি, কে আসিছেন ?  কার পদধ্বনি মোরা শুনি ?  কে তিনি আসিতেছেন, মহাবিক্রমে শীলাদ্বার ভেদ করে, মৃত্যু অতিক্রমে সূর্যের তেজ ধরে মহাপরাক্রমে দন্ডায়মান উনি কে? তিনি যে নহেন সাধারণ লোক প্রভু রূপে বন্দনা করে সর্বলোক মৃত্যু ধ্বংসকারী, বিক্রমশালী ঈশ্বর। অনাথের নাথ, সনাতন অধীশ্বর। শান্তির রাজকুমার, শান্তিরাজ। তিনি যে রাজার রাজা, প্রভুদের রাজ। তিনি যে হৃদয়ে বিরাজমান, হীন নন কভু। সর্ব সময়ে, সর্বত্র, আছেন যীশু তিনি প্রভু।

হে মা মারিয়া

Image
এ জগৎ যুগে যুগে তোমায় ধন্যা বলিবে ভুবন, চন্দ্র তারা সকল যতদিন চলিবে তোমায় ধন্যা বলিবে। হে মা মারিয়া, ধন্যা জননী প্রভুর মাতা, জগৎ মণি নিমন্ত্রিত হয়ে কান্না গ্রামে; কান্না তুমি থামালে, ঈশ পুত্রের মহামহিমা, প্রকাশ তুমি করিলে। বিদ্ধ হৃদয়, যন্ত্রনায় পরিপূর্ণা, গলগথায় দাঁড়ালে পুত্রের অসীম ব্যথায়; তুমিও বিদ্ধ হইলে। মহানুগৃহিতা, প্রভুর মাতা, তুমি বিরাজিছ মঙ্গলে ধন্যা বলে সন্মানিতা, তুমি আখ্যাতা চিরকালে।